গর্ভাবস্থা থেকেই শুরু হয় সন্তানের সঠিক প্যারেন্টিং
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৩ সালের ২৯ নভেম্বর অনলাইনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল। তিনি ‘গণতান্ত্রিক প্যারেন্টিং কী ও কেমন’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল বলেন, ‘সন্তান লালন-পালন বা প্যারেন্টিংয়ের শুরুটা শিশুর জন্মের পর নয়, বরং মায়ের গর্ভাবস্থা থেকেই শুরু হয়। গর্ভাবস্থায় মা যদি আদর-ভালোবাসা পান এবং দুশ্চিন্তামুক্ত থাকেন, তবে তাঁর মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয় তা গর্ভের সন্তানের মধ্যেও প্রবাহিত হয়। অপরদিকে এই সময়ে মায়ের মানসিক উদ্বেগ সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’
Visit biznow.biz for more information.
মায়ের মানসিক চাপ কমাতে নিরাপদ প্রসবের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, গ্রামে প্রশিক্ষিত দাই এবং শহরে ভালো হাসপাতালে প্রসবের সুব্যবস্থা করা গেলে মা অনেকটা উদ্বেগমুক্ত থাকেন, যা মা ও শিশু উভয়ের জন্যই জরুরি।