‘ওলে ওলে, ব্রাজিল’
· Prothom Alo
যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩–০ গোলে উড়িয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে ব্রাজিল। ব্রাজিলের ফেরাটা হলো ব্রাজিলের মতোই—ছন্দময়। ম্যাচে ব্রাজিলের পক্ষে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। শেষ গোলটি করেন মাতেউস কুনিয়া। ম্যাচের ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে নেইমার মাঠে নামেন। তখন ‘ওলে ওলে, নেইমার’ স্লোগানে মুখর হয় গ্যালারি। এই ম্যাচ নিয়ে ছবির গল্প।
Visit grenadier.co.za for more information.
গ্যালারিতে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি হাতে ব্রাজিলের এক সমর্থক। পাশে স্কটল্যান্ডের সমর্থক বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আর মাঠ ছাড়ছেন মাতেউস কুনিয়াস্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিলের নেইমারব্রাজিলের পক্ষে তৃতীয় গোল করছেন মাতেউস কুনিয়াগোল করার পর সতীর্থ লুকাস পাকেতার সঙ্গে উদ্যাপনে মাতেউস কুনিয়াবলের দখলের লড়াইয়ে ব্রাজিলের নেইমার, স্কটল্যান্ডের কেনি ম্যাকলিন ও লুইস ফার্গুসনম্যাচ জয়ের আনন্দ ভাগাভাগি করছেন নেইমার ও ভিনিসিয়ুসব্রাজিলের পক্ষে দ্বিতীয় গোল করার পর উদ্যাপনে ভিনিসিয়ুস স্কটল্যান্ডের কিয়েরান টিয়ের্নি ও ব্রাজিলের রায়ানের মধ্যে বলের দখলের লড়াইব্রাজিলের সাও পাওলোতে বড় পর্দায় খেলা দেখার সময় এক সমর্থকের প্রতিক্রিয়া