সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৮ জুন, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল

মো. সুমন

শনিবার দুপুরে রানাভোলা এলাকায় সুমনের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, দুই কক্ষের বাসার একটি কক্ষে তাঁর বাবা, মা ও বোন বসে আছেন। ছেলেকে হারিয়ে বাবা-মা বাক্রুদ্ধ। কথা বলতে গেলেও চুপ থাকেন তাঁরা। সান্ত্বনা দেওয়ার পর কথা বলেন। তবে অধিকাংশ প্রশ্নে চুপ থাকেন। সুমন ২২ তারিখ থেকে নিখোঁজ ছিল কি না, এমন প্রশ্নে কোনো উত্তর দেননি। বিস্তারিত পড়ুন...

Visit extonnews.click for more information.

এক বস্তা হাড়গোড়, একটি ডিএনএ পরীক্ষা, একটি ফোনালাপে এক খুনের রহস্যভেদ

হত্যার শিকার শিশু মুরসালিন শেখ

ঘটনাটি ২০২২ সালের ২৬ ডিসেম্বরের। ঘটনাস্থল ফরিদপুরের মধুখালীর পশ্চিম গোন্দারদিয়া সরদারপাড়া। সেখানে চন্দনা-বারাশিয়া নদীর পূর্ব তীর থেকে থানা-পুলিশ উদ্ধার করে সেসব হাড়গোড়। একটি হত্যা মামলা করে মধুখালী থানা–পুলিশ। তবে নিহত অজ্ঞাতনামা, আসামিও তা–ই। বিস্তারিত পড়ুন...

কারা উঠল শেষ ৩২–এ, বাদ পড়ল কারা

কেপ ভার্দে উঠেছে শেষ ৩২ এ

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ বাকি মাত্র ৬টি। এরই মধ্যে রাউন্ড অব ৩২–এর ২৮টি দলই নিশ্চিত হয়েছে। ৬ ম্যাচে নির্ধারণ হবে বাকি থাকা ৪ দল। বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বিদায় নিয়েছে ১২টি দল। বিস্তারিত পড়ুন...

বিয়ে-জন্মদিনে ১০০ জনের বেশি অতিথি হলেই গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

অতিথি নিয়ন্ত্রণ আদেশ

আদেশটি আবার নতুন করে আলোচনায় এনেছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ২২ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমকসহ অপচয় রোধে অতীতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকর করার আহ্বান জানান। বিস্তারিত পড়ুন...

মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে জুয়ার বিস্তার থামানোর কী উপায়

জুয়ার প্ল্যাটফর্মের সবচেয়ে বড় শক্তি হলো সহজ পেমেন্ট ব্যবস্থা।

বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট ও মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত অসংখ্য জুয়ার প্ল্যাটফর্ম খুব সহজেই নতুন খেলোয়াড় সংগ্রহ করছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source