গোল্ডেন বুটের লড়াই: মেসিকে ধরার দৌড়ে আছেন যাঁরা
· Prothom Alo

গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দারুণ পারফরম্যান্স উপহার দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে বেঞ্চ থেকে মাঠে নেমে চমৎকার এক ফ্রি-কিক গোলে গড়েছেন নতুন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই মহাতারকা। একই সঙ্গে গ্রুপ পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়েও বাকিদের চেয়ে এগিয়ে মেসি।
Visit rouesnews.click for more information.
গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। আর এই নিখুঁত পথচলার প্রধান সারথি মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামেন বদলি হিসেবে। ম্যাচের ৮০ মিনিটে চিরচেনা চতুরতায় ফ্রি-কিকে গোল করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
কিলিয়ান এমবাপ্পে কি ধরতে পারবেন মেসিকেএই এক গোলেই রেকর্ড বইয়ের পাতা ওলটপালট হয়ে গেছে। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি। টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ডটা এত দিন ফ্রান্সের জুস্ত ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) পাশে ছিলেন মেসি।
১৯৯৮ সালে বিশ্বকাপের বর্তমান ফরম্যাট চালুর পর থেকে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কীর্তি ছিল মাত্র তিনজনের—ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৮), ডেভিড ভিয়া (২০১০) ও ফার্নান্দো তোরেস (২০১০)। চতুর্থ খেলোয়াড় হিসেবে সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন মেসি।
মেসি চেয়েছিলেন জর্ডানের বিপক্ষে অন্যরা খেলুকবিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৯। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে ভেঙে দিয়েছিলেন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড, যা আগে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬)।
গ্রুপ পর্ব শেষে ৬ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে আছেন মেসি। তবে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ড। এই চারজনই এখন পর্যন্ত করেছেন ৪টি করে গোল। তবে ২টি অ্যাসিস্ট থাকায় চারজনের মধ্যে এগিয়ে আছেন এমবাপ্পেই।
ফিফার নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট বা গোলে সহযোগিতা বিবেচনা করা হয়। তাতেও সমতা থাকলে দেখা হয় কে কত কম সময় মাঠে খেলেছেন।
মেসির বিশ্ব রেকর্ড, আর্জেন্টিনার তিনে তিন