‘আইনে আছে ০.২% এর ওপরে সিসা থাকলে তা সম্পূর্ণ নিষিদ্ধ’

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit saltysenoritaaz.org for more information.

ইদানীং একটি গুজব শোনা যাচ্ছে যে ই-সিগারেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনের অবস্থান কী?

এর উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, ‘এই খবরটি শুনে আমিও চমকে গিয়েছিলাম। তবে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, এটি কোনোভাবেই বৈধ নয়। আইনে আছে ০.২% এর ওপরে সিসা থাকলে তা সম্পূর্ণ নিষিদ্ধ। কর্মকর্তারা অনেক সিসা কেন্দ্র ব্লক করেছেন যেগুলোতে ০.২৫% এর ওপরে সিসা পাওয়া গেছে, যা রেড অ্যালার্ট হিসেবে গণ্য। সুতরাং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নই আসে না, এটি কঠোর নজরদারিতে রয়েছে।’

Read full story at source