দেশের বাজারে এআই ওয়াশিং মেশিন
· Prothom Alo

বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য বড় সমস্যা। এ সমস্যার সমাধান দিতে দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ওয়াশিং মেশিন নিয়ে এসেছে স্যামসাং। ডব্লিউডব্লিউ৯০ডিজি৬জি৯৪এলবিইউ৪ মডেলের ওয়াশিং মেশিনটি কাপড় ধোয়ার পুরো প্রক্রিয়াকেই এআই প্রযুক্তির মাধ্যমে সহজ করে তুলছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
Visit umafrika.club for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনটি কাপড়ের ধরন অনুযায়ী সাবানের ফেনা, কাপড় ধোয়ার সময় এবং স্পিনের গতি নিজেই ঠিক করে নিতে পারে। শুধু তা–ই নয়, মেশিনটির দ্রুতগতির স্পিন সাইকেল কাপড় শুকানোর জন্য প্রয়োজোনীয় সময় অনেকটাই কমিয়ে দেয়।
ওয়াশিং মেশিনটি এআই প্রযুক্তি থাকায় ভালোভাবে কাপড় পরিষ্কার হওয়ার পাশাপাশি বিদ্যুৎও সাশ্রয় হয়। ফলে বর্ষার সময় বেশি কাপড় ধুলেও বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার চিন্তা অনেকটাই কমে যায়। ওয়াশিং মেশিনটির দাম ধরা হয়েছে ৯৭ হাজার ৯০০ টাকা।