এসএসসির ফল খারাপ হলে খাতা চ্যালেঞ্জ, আবেদন শুরু ১১ আগস্ট
· Prothom Alo

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট বা খারাপ ফল করলে তা চ্যালেঞ্জের সুযোগ রয়েছে।
Visit newssport.cv for more information.
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত ফি পরিশোধ করে যেকোনো পরীক্ষার্থী এ আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়, যেভাবে পাবে পরীক্ষার্থীরাএ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স, আবেদন করতে পারেন যেকোনো পেশাজীবী