ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ
· Prothom Alo
ই–কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরেরবাজার’–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরেরবাজারের বিভিন্ন ব্র্যান্ড যেমন ‘স্বস্তি’, ‘হানিরাজ’, ‘খেজুরি’, ‘গ্লারভেস্ট’ ও ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’র ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদউল্লাহ।
Visit newsbetting.club for more information.
গত মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে ঘরেরবাজারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘরেরবাজার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ঘরেরবাজারের ব্র্যান্ড ‘তাবায়া’র থোব এবং পাঞ্জাবি পরেও দেখেন মাহমুদউল্লাহ।
মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে অর্গানিক ও সেইফ ফুড ব্র্যান্ড ঘরেরবাজার। দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা খাদ্যপণ্যও প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহকে যুক্ত করার মাধ্যমে নিজেদের পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ। ঘরেরবাজারের মতে, তাঁর এই অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানটির মান ও আস্থাকে গুরুত্ব দেওয়ার ভাবনার সঙ্গে মিলে যায়।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশা আল্লাহ এই অংশীদারত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঘরেরবাজারের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শুরু হবে শিগগিরই। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে নিজেদের বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের কার্যক্রমকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ঘরেরবাজার।