ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে ব্যবহার করতে পারেন পিঠা–রুটি, দেখুন রেসিপি

· Prothom Alo

উপকরণ

  • ময়দা: ৩ কাপ

    Visit moryak.biz for more information.

  • গরম দুধ: ১ কাপ

  • চিনি: ৩ টেবিল চামচ

  • ইস্ট: ২ টেবিল চামচ

  • সয়াবিন তেল: ১ টেবিল চামচ

  • বাটার: ২ টেবিল চামচ

  • লবণ: ১ চা–চামচ

প্রণালি

  • হালকা গরম দুধে ইস্ট দিয়ে ১০ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  • যখন ইস্ট ফুলে উঠে বলের মতো হবে, তখন চিনি, লবণ, সয়াবিন তেল ও ময়দা দিয়ে মাখিয়ে একটা রুটির পরিমাণে ডো বানাতে হবে।

  • এবার ৩০ মিনিট ঢেকে রাখতে হবে।

  • যখন ফুলে উঠবে, তখন বাটার দিয়ে আবার ভালোভাবে মথে নিয়ে আটটি ভাগে ভাগ করে রুটি বেলে নিন।

  • সব রুটি বেলে কাপড় দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট।

  • রুটিগুলো ফুলে উঠলে প্রথম যে রুটিটি বেলা হয়েছে, সেটি সেঁকে নিতে হবে।

  • এভাবে একে একে রুটিগুলো সেঁকে পিঠা–রুটি তৈরি করুন।

● পিঠা–রুটি এক সপ্তাহ সংরক্ষণ করা যাবে।

● যেকোনো তরকারির সঙ্গে পরিবেশন করা যায়।

● এই পিঠা–রুটি দিয়ে ঝটপট পিৎজা, প্যান পিৎজা, স্যান্ডউইচ ইত্যাদি তৈরি করা যাবে।

Read full story at source