বাংলা, হিন্দি ও উর্দু কাওয়ালি সন্ধ্যায় মুখর জাতীয় প্রেসক্লাব
· Prothom Alo

জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি সন্ধ্যা। অনুষ্ঠানে জনপ্রিয় কাওয়ালি ও সুফি সংগীতশিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল সংগীত পরিবেশন করে। শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বাংলা, হিন্দি ও উর্দু ভাষার বিভিন্ন কাওয়ালি পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে ‘আলী আলী মওলা আলী’, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশকে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’ ও ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’সহ বিভিন্ন কাওয়ালি পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।
Visit freshyourfeel.com for more information.
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন; সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনিসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।