সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৬ আগস্ট, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit asg-reflektory.pl for more information.

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান (ওপরে বাঁ থেকে ), ফরহাদ হালিম (ডোনার), মো. ইসমাইল জবিউল্লাহ (নিচে বাঁ থেকে)

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। বিস্তারিত পড়ুন…

কৃত্রিম বুদ্ধিমত্তা: শুধু প্রযুক্তিবান্ধব হলেই হবে না, প্রয়োজন সুশাসনও

আমরা বুঝে ওঠার আগেই এআই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।

মাত্র কয়েক বছর আগেও এআই ছিল প্রযুক্তিবিদদের গবেষণাগারের বিষয়। আজ সেটি আমাদের ডাইনিং টেবিল, অফিস, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা অনেকেই প্রতিদিন এআই ব্যবহার করছি, কখনো বুঝে, কখনো না বুঝেই। বিস্তারিত পড়ুন…

‘আগামীকাল যেন ঘুম থেকে না উঠি’—ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে

আরব সাগরে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ফ্লাইট ডেকে একজন নাবিক একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমানকে নির্দেশনা দিচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মধ্যপ্রাচ্যে দীর্ঘ ও ক্লান্তিকর দায়িত্ব পালন শেষে কবে নাগাদ ফেরা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিক ও সেনাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। বিস্তারিত পড়ুন…

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা পেয়েছেন কবিতা (ডানে) ও জান্নাত

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক উঠেছিল আগেই। দুজনই নারী হিসেবেই খেলে আসছিলেন জাতীয় প্রতিযোগিতায়। কিন্তু আদতে তাঁরা পুরুষ—এমন অভিযোগও ওঠে। ১৯ বছর বয়সী কবিতা স্প্রিন্টার। ২৮ বছরের জান্নাত থ্রোয়ার। বিস্তারিত পড়ুন…  

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিধিকা রিধি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত পড়ুন…

Read full story at source