গ্রামীণফোনের ১ বাংলাদেশ ১ ইন্টারনেট
· Prothom Alo

দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকেরা কীভাবে গ্রামীণফোনের নির্ভরযোগ্য ও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের ডিজিটাল জীবনকে আরও সমৃদ্ধ করছেন, তা তুলে ধরতে ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ প্রচারণা চালু করেছে গ্রামীণফোন। দ্রুতগতির মানসম্পন্ন ইন্টারনেট কীভাবে মানুষকে একসূত্রে যুক্ত করে শেখা, সৃষ্টি, যোগাযোগ, আয় এবং নিজের ভাবনা প্রকাশে সহায়তা করছে তা এই ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরা হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।
Visit saltysenoritaaz.com for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেটওয়ার্ক সক্ষমতা ও মানোন্নয়নে গ্রামীণফোনের ধারাবাহিক বিনিয়োগের ওপর ভিত্তি করে শুরু হওয়া ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইনটি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতার মাধ্যমে সারা দেশের মানুষকে ডিজিটাল বিশ্বের সুযোগ-সুবিধার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। আর তাই তরুণ প্রজন্ম, আধেয় বা কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা এবং সমাজের নানা স্তরের মানুষের জীবনের গল্পে দেখা যাবে দেশজুড়ে মানসম্পন্ন ইন্টারনেট সংযোগ কীভাবে সুযোগ, সৃজনশীলতা, প্রবৃদ্ধি এবং ডিজিটাল মতপ্রকাশের পথ তৈরি করে দিচ্ছে।
গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও দেখা হয়। ক্রমবর্ধমান এই চাহিদা পূরণ করছে প্রতিষ্ঠানটির লোকাল এজ ক্যাশিং প্রযুক্তি, যা গ্রাহকদের জন্য জনপ্রিয় কনটেন্ট আরও দ্রুত লোড হতে সহায়তা করে থাকে। পাশাপাশি, দেশজুড়ে ২৪ হাজারেরও বেশি টাওয়ারের বিস্তৃত নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করছে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, বাংলাদেশের কোটি মানুষের হাত ধরে এগিয়ে চলেছে ইন্টারনেটের নতুন গল্প। শিক্ষার্থী, কনটেন্ট নির্মাতা বা তরুণ উদ্যোক্তা—প্রত্যেকেই ডিজিটাল সংযোগের এই শক্তিকে ব্যবহার করছেন নিজেদের মতো করে, যা দেশের অগ্রগতিতে এক অনন্য ভূমিকা রাখছে। ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ প্রচারণার মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই, এ দেশের ডিজিটাল অগ্রযাত্রার গল্পটি সবার। আর এই গল্পে কেউ যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে গ্রামীণফোন।