ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

· Prothom Alo

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজহারুল ইসলাম (৫১) নামের এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

Visit sportbet.rodeo for more information.

রোববার রাত ৯টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কয়েকজন কারারক্ষী অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজহারুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলায় আজহারুল ইসলাম দণ্ডিত হয়ে কারাগারে বন্দী ছিলেন।

মৃত আজহারুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার মধ্যপাড়া এলাকায়। তাঁর বাবার নাম সায়েম উদ্দিন।

Read full story at source