মিরপুরে পুরোনো ভবনের দেয়ালধসে শ্রমিকের মৃত্যু

· Prothom Alo

রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় একটি পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় দেয়ালধসে মো. জসিম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিড়িয়াখানা সড়কের বক্সনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিমের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।

Visit betsport24.es for more information.

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে বক্সনগর এলাকায় কয়েকজন ব্যক্তি গ্রামীণ টেলিকমের পাশের একটি পুরোনো ভবন কেনেন। বুধবার দুপুরে ভবনটি ভাঙার কাজ করছিলেন পাঁচ শ্রমিক। একপর্যায়ে ভবনের একটি দেয়াল শ্রমিকদের ওপর ধসে পড়ে। দুটি ভবন পাশাপাশি হওয়ায় গ্রামীণ টেলিকমেরও একটি দেয়াল ধসে পড়ে। এতে তিন শ্রমিক আহন হন।

ওসি আরও বলেন, দেয়াল ধসে পড়ার পরপরই আহত শ্রমিকদের উদ্ধার করে দ্রুত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Read full story at source