সন্তান কোনো জটিল সামাজিক বা মানসিক সমস্যায় পড়লে অভিভাবকদের যা করা উচিত
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮০ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. জোবায়ের মিয়া। এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের মন বোঝার উপায়।’ অনুষ্ঠানটি সাক্ষাৎকার আকারে তুলে ধরা হলো। উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সন্তান যখন কোনো জটিল সামাজিক বা মানসিক সমস্যায় পড়ে, তখন অভিভাবক কীভাবে তার সঙ্গে কথা শুরু করবেন?
Visit casino-promo.biz for more information.
এমন প্রশ্নের উত্তরে ডা.জোবায়ের মিয়া বলেন, ‘সন্তান যখন কোনো জটিল সামাজিক বা মানসিক সমস্যায় পড়ে তখন অভিভাবকদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন, শুরুতেই কোনো বিচার করা বা দোষ দেওয়া যাবে না। সন্তান প্রথমে অস্বীকার করতে পারে। তখন একটু পজ দিয়ে মিষ্টি সুরে বলতে হবে— ‘তোমাকে তো কয়েক দিন ধরে একটু অন্যরকম দেখছি, তোমার কি মন খারাপ? কোনো আপত্তি না থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারো।’ তাকে দিনে অন্তত ১০-১৫ মিনিট নিবিড় সময় দিলে এবং সে নিরাপদ বোধ করলে নিজের কষ্টের কথা কান্নাকাটি করে হলেও প্রকাশ করে দেবে।’