চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত হোয়াইট হাউসে প্রবেশাধিকার চায় সিএনএনসহ তিন সংবাদমাধ্যম

· Prothom Alo

হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত প্রবেশাধিকার বহাল রাখতে আদালতের কাছে আবেদন করেছে তিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো।

Visit casino-promo.biz for more information.

গতকাল সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে করা আবেদনে সংবাদমাধ্যম তিনটি ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রাথমিক আদেশ জারির অনুরোধ করেছে।

এর আগে ওই মামলার বিচারক মার্কিন ডিস্ট্রিক্ট জজ টিমোথি কেলি ১৪ দিনের জন্য ট্রাম্প প্রশাসনের ওই নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছিলেন। আগামী ৮ অক্টোবর এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে। বিচারক মনে করেন, হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞার কারণে সংবাদমাধ্যমগুলোর ন্যায্য আইনি অধিকার লঙ্ঘিত হয়ে থাকতে পারে।

গত শুক্রবার সিএনএনের পক্ষ থেকে বলা হয়, আদালতের ওই স্থগিতাদেশ সত্ত্বেও ট্রাম্পের টেনেসি সফরে সংবাদমাধ্যমটির প্রতিবেদককে এয়ার ফোর্স ওয়ানে ওঠার অনুমতি দেওয়া হয়নি।

আদালতে করা ওই আবেদনে এ ঘটনার কথা উল্লেখ করে সংবাদমাধ্যম তিনটি বলেছে, স্থগিতাদেশ কার্যকরের ক্ষেত্রে হোয়াইট হাউস এখনো ‘অনিশ্চিত ও অসংগতিপূর্ণ’ আচরণ করছে।

নিষেধাজ্ঞা তুলুন, সিএনএনসহ তিন গণমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে দিন—ট্রাম্পকে আদালতের আদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তিন সংবাদমাধ্যমের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তিনি বলেন, এসব সংবাদমাধ্যমের নেতিবাচক প্রতিবেদনে তিনি বিরক্ত। পরদিন তিনটি প্রতিষ্ঠানের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো ২১ সেপ্টেম্বর আদালতের দ্বারস্থ হয়।

সিএনএন জানিয়েছে, গতকাল সংবাদমাধ্যম তিনটির করা আবেদনের জবাব দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে আগামী শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা, জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের ভিডিও করবে না ৫ টেলিভিশন

Read full story at source