ওপেনএআই ও অ্যানথ্রপিককে টেক্কা দিতে নতুন এআই মডেল আনল মেটা

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির প্রতিযোগিতায় ওপেনএআই ও অ্যানথ্রপিককে টেক্কা দিতে নতুন দুটি উন্নত এআই মডেল উন্মোচন করেছে মেটা। ‘মিউজ ওয়ান্ডার’ ও ‘মিউজ ওয়ান্ডার ফুল’ নামের মডেল দুটি যুক্তি বিশ্লেষণ, লেখালেখি ও প্রোগ্রামিংয়ের দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় অ্যানথ্রপিকের সবচেয়ে উন্নত মডেলগুলোর কাছাকাছি সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করেছে মেটা।

Visit somethingsdifferent.biz for more information.

সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুপ্রবেশ এবং সরকারি ওয়েবসাইটে হস্তক্ষেপের মতো কর্মকাণ্ডে জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে উন্নত এআই মডেল ও এআই এজেন্টের কার্যক্রম নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এআইকে বিপজ্জনক প্রযুক্তির বদলে মানুষের কাজ সহজ ও সক্ষমতা বাড়ানোর হাতিয়ার হিসেবে তুলে ধরতে নতুন মডেল দুটি উন্মোচন করছেন বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে মেটার প্রায় ৩৫০ কোটি ব্যবহারকারী রয়েছেন। এসব ব্যবহারকারীর জন্য এআইভিত্তিক সেবা উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিটির বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করছে মেটা। গত মাসে উন্মোচনের পরপরই মেটার এআই এজেন্ট অ্যাপ মিউজ অ্যাপলের অ্যাপ স্টোরের শীর্ষস্থান দখল করে। ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ পরিচালনা করতে পারে এই এআই এজেন্ট। মেটা জানিয়েছে, শিগগিরই মিউজের কিছু কার্যক্রমে নতুন মডেল মিউজ ওয়ান্ডার ব্যবহার করা হবে।

মেটার তথ্যমতে, নতুন মডেল দুটির মধ্যে মিউজ ওয়ান্ডার ফুল বেশি শক্তিশালী। তবে এটি ব্যবহার করতে পারবেন শুধু মেটার প্রিমিয়াম এআই কোডিং টুল মিউজ কোডের গ্রাহকেরা। মেটা জানিয়েছে, নতুন মডেল দুটি প্রোগ্রামিংয়ের কাজে বেশি দক্ষ। এ ধরনের অত্যাধুনিক এআই মডেলকে ‘ফ্রন্টিয়ার মডেল’ বলা হয়। এগুলো তৈরি ও পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস

Read full story at source