ব্র্যাকে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, আছে পিতৃত্বকালীন ছুটি

· Prothom Alo

বেসরকারি সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইন্টিগ্রেটেড ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ‘প্রোগ্রাম অর্গানাইজার’ পদে লোকবল নিয়োগ দেবে। কৃষি, ফরেস্ট্রি, ফিশারিজ বা লাইভস্টক বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ নভেম্বর।

সংক্ষিপ্ত তথ্য

Visit asg-reflektory.pl for more information.

–পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার, ইন্টিগ্রেটেড ক্লাইমেট চেঞ্জ

–পদসংখ্যা: নির্ধারিত নয়

–শিক্ষাগত যোগ্যতা: কৃষি , বনায়ন , মৎস্য অথবা গবাদিপশু বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

–সংশ্লিষ্ট ক্ষেত্রে (কৃষি/মৎস্য/গবাদিপশু–সংক্রান্ত কার্যক্রম, মার্কেট ও ভ্যালু চেইনের উন্নয়ন, বৈচিত্র্যময় ফসল চাষ এবং প্রডিউসার গ্রুপ ইত্যাদি) ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

–শুধু বাংলাদেশের নাগরিকেরা আবেদন করার সুযোগ পাবেন।

প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে

প্রধান দায়িত্ব

মাঠপর্যায়ে জলবায়ুসহনশীল কৃষিপ্রযুক্তির প্রচার এবং খামারি ও কৃষকদের সুসংগঠিত করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সরকারি-বেসরকারি সংস্থা ও বাজারজাতকরণ–সংশ্লিষ্টদের সঙ্গে কৃষকদের সংযোগ তৈরি করা। জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত সচেতনতামূলক সেশন, প্রশিক্ষণ ও ফিল্ড ডেমোনস্ট্রেশন আয়োজন করা এবং মাঠপর্যায়ের তথ্য ও প্রতিবেদন নিয়মিত সংরক্ষণ ও জমা দেওয়া।

বেতন ও সুবিধা

–বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

–অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের নির্দিষ্ট আবেদন লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬।

ঢাকা কর অঞ্চল-১৯–এর অধীন চাকরি, পদ ৬০

Read full story at source