সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা

· Prothom Alo

সৌরজগতের সামান্য দুলুনি বা বিচ্যুতির কারণে পৃথিবী বুধ, মঙ্গল বা শুক্র গ্রহের সঙ্গে ধাক্কা খেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রান্সের প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী জ্যাক লাস্কার এবং মিকেল গাস্তিনো। তবে তারা আশ্বস্ত করে জানিয়েছেন, শত শত কোটি বছরের মধ্যে এমন কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

Visit rouesnews.click for more information.

বিজ্ঞানীদের তথ্যমতে, পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণের কারণে গ্রহগুলোর কক্ষপথ পুরোপুরি স্থিতিশীল নয়। সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। বিষয়টি অনেকটা ভারসাম্যহীন চাকার মতো, যা চলন্ত গাড়ির অ্যাক্সেল থেকে একসময় ছিঁড়ে বেরিয়ে আসে। বৃহস্পতি ও শনির মতো গ্যাসীয় দানব গ্রহগুলোর তুলনায় পৃথিবীর মতো ছোট পাথুরে গ্রহগুলো অনেক কম স্থিতিশীল। ফলে গ্রহগুলো মহাকাশে ছিটকে পড়ে অন্য গ্রহের সঙ্গে সংঘর্ষ হতে পারে।

নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, ২ হাজার ৫০১টি কম্পিউটার সিমুলেশনের মধ্যে প্রায় ২৫টিতে বুধ গ্রহের কক্ষপথ বিচ্যুত হয়ে আন্তগ্রহ সংঘর্ষের ঝুঁকির তথ্য পাওয়া গেছে। একটি ক্ষেত্রে দেখা গেছে সব পাথুরে গ্রহ অস্থিতিশীল হয়ে পড়েছে। এর ফলে বুধ, মঙ্গল বা শুক্র গ্রহের পৃথিবীর ওপর আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

অন্য আরেকটি কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে, মঙ্গল গ্রহ এবং পৃথিবী একে অপরের মাত্র ৭৯৪ কিলোমিটার দূরত্বের মধ্যে চলে এসেছে। বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের এত কাছাকাছি চলে আসা পৃথিবীর প্রাণের জন্য বিপর্যয়কর হবে। এর ফলে মঙ্গল গ্রহের জোয়ার-ভাটাজনিত ভাঙন এবং পরবর্তী সময়ে পৃথিবীতে একাধিক আঘাতের সম্ভাবনা তৈরি হবে। মঙ্গল গ্রহের কাছাকাছি চলে আসার এই ঘটনা সামান্য পরিবর্তন করে কম্পিউটার সিমুলেশনে দেখা যায়, মঙ্গল গ্রহ সৌরজগৎ থেকেই ছিটকে বেরিয়ে গেছে। এ ছাড়া আরও ১৯৬টি ফলাফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৮টি ক্ষেত্রে পৃথিবীর সঙ্গে মঙ্গল বা শুক্র গ্রহের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট সান্তা ক্রুজের গবেষক গ্রেগরি লাফলিন জানান, সূর্য ছাড়া অন্য নক্ষত্রের চারপাশে থাকা গ্রহগুলোর জনসংখ্যার ক্ষেত্রেও এই গবেষণার তাৎপর্য রয়েছে। ৯৯ শতাংশ নিশ্চয়তার সঙ্গে আমরা মহাজাগতিক ছন্দের ওপর ভরসা করতে পারি। তবে বাকি ১ শতাংশ আমাদের বিপদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। এখন আমাদের যা বুঝতে হবে তা হলো গতিশীল বিশৃঙ্খলার এই হাত আমাদের সৌরজগৎকে এত হালকাভাবে স্পর্শ করে কীভাবে ছায়াপথের গ্রহগুলোর বিন্যাসকে গড়ে তুলেছে।

মহাকাশবিজ্ঞানীদের এই দীর্ঘমেয়াদি গাণিতিক বিশ্লেষণ সৌরজগতের ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। সাধারণ মানুষের দৃষ্টিতে মহাকাশের গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে চিরকাল একইভাবে ঘুরছে বলে মনে হলেও বাস্তবে মহাকর্ষীয় টানাপোড়েন প্রতিনিয়ত সূক্ষ্ম পরিবর্তন ঘটাচ্ছে। বিশেষ করে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার হওয়ায় বৃহস্পতির মহাকর্ষীয় প্রভাবে এটি সবচেয়ে বেশি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। বুধের কক্ষপথের এই বিচ্যুতি ডমিনো প্রভাবের মতো মঙ্গল, শুক্র এবং পৃথিবীর কক্ষপথকেও ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির হওয়ায় মানবসভ্যতার বর্তমান বা অদূর ভবিষ্যতে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে গবেষকেরা স্পষ্ট করেছেন।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source