শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’
· Prothom Alo

দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক জে এম কোয়েটজির শৈশবের প্রিয় খেলা ছিল ক্রিকেট। ১৯৪০ সালে কেপটাউনে জন্ম নেওয়া এই লেখক ‘লাইফ অ্যান্ড টাইমস অব মাইকেল কে’ ও ‘ডিসগ্রেস’ উপন্যাসের জন্য দুবার বুকার পুরস্কার পান। ২০০৩ সালে পান সাহিত্যে নোবেল। তাঁর আত্মজৈবনিক রচনা ‘বয়হুড: সিনস ফ্রম প্রভিনশিয়াল লাইফ’-এ উঠে এসেছে ছোটবেলার পরিবার আর স্কুলের গল্পসহ ভালো লাগার অনেক স্মৃতিসহ আরও নানা অভিজ্ঞতা। সেসব অভিজ্ঞতার মধ্যে ক্রিকেটও জায়গা করে নিয়েছে।
১৯৯৭ সালে প্রকাশিত বইটিতে কোয়েটজি ফিরে গেছেন ওরস্টার ও কেপটাউনে কাটানো শৈশবে। স্কুলে বালকটি মেধাবী ও ভদ্র। অথচ বাড়িতে তার আবদার ও মেজাজে পরিবারের সদস্যদের অন্য অভিজ্ঞতা হয়। মায়ের প্রতি তার গভীর ভালোবাসা আছে, আবার মায়ের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে অস্বস্তিও রয়েছে। বাবার সঙ্গে সম্পর্কেও দূরত্ব। পরিবারের খামারটিতে গেলে সে অনেক বেশি স্বস্তি পায়। এই পারিবারিক অভিজ্ঞতার পাশাপাশি বইয়ে রয়েছে সাহিত্যের সঙ্গে তার প্রথম পরিচয় এবং বর্ণবিভক্ত সমাজ সম্পর্কে ধীরে ধীরে সচেতন হয়ে ওঠার কথা।
Visit saltysenoritaaz.com for more information.
দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক জে এম কোয়েটজিনিজের শৈশবের গল্প হলেও কোয়েটজি এখানে বালকটিকে ‘সে’ বলে উল্লেখ করেন। ঘটনাগুলোও বলেন বর্তমান কালে। এতে মনে হয়, লেখক যেন নিজের ছোটবেলাকে কিছুটা দূর থেকে দেখছেন, অথচ ঘটনাগুলো এখনই ঘটছে। বালকটির ভয়, লজ্জা, জেদ বা নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবার প্রবণতা বর্ণনা করতে গিয়ে সেগুলো আড়াল করার চেষ্টা করেননি তিনি।
নিজের শৈশবের গল্প হলেও কোয়েটজি এখানে বালকটিকে ‘সে’ বলে উল্লেখ করেন। ঘটনাগুলোও বলেন বর্তমান কালে। এতে মনে হয়, লেখক যেন নিজের ছোটবেলাকে কিছুটা দূর থেকে দেখছেন, অথচ ঘটনাগুলো এখনই ঘটছে। বালকটির ভয়, লজ্জা, জেদ বা নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবার প্রবণতা বর্ণনা করতে গিয়ে সেগুলো আড়াল করার চেষ্টা করেননি তিনি।
এই বালকের চিন্তার মধ্যে বারবার ঢুকে পড়ে চারপাশের বিভাজন। বাড়ি ও স্কুলের বাইরেও তাকে বুঝতে হয় ইংরেজি ও আফ্রিকানভাষী মানুষের পার্থক্য, ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক আনুগত্যের বিষয়গুলো। একটি ঘটনায় স্কুলে নিজের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হলে সে নিজেকে রোমান ক্যাথলিক বলে। অথচ তার পরিবার ধর্মচর্চা করে না। এরপর অন্য ক্যাথলিক ছাত্রদের প্রশ্নের মুখে তাকে অস্বস্তিতে পড়তে হয়।
জে এম কোয়েটজির বয়হুড বইয়ের প্রচ্ছদরাজনীতি বোঝার ক্ষেত্রেও তার পরিচিত ক্রিকেটের কথা চলে আসে। নির্বাচনে জেতার পর ক্ষমতাসীন দল নিজেদের সুবিধামতো নিয়ম বদলালে নির্বাচন করার অর্থ কী, তা সে বুঝতে পারে না। তার কাছে বিষয়টি অনেকটা এমন, ব্যাটসম্যানই ঠিক করে দিচ্ছে কে বল করতে পারবে আর কে পারবে না। মেইল অ্যান্ড গার্ডিয়ানে ‘বয়হুড’ নিয়ে আলোচনায় শন ডি ওয়াল এই ঘটনাটির উল্লেখ করেছেন। ক্রিকেটের নিয়ম জানে বলেই রাজনৈতিক ঘটনাটির অন্যায্যতা বালকটির কাছে সহজে ধরা পড়ে।
২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক জে এম কোয়েটজিনিজের জীবন নিয়ে কোয়েটজির এই লেখালেখি ‘বয়হুড’-এ শেষ হয়নি। ২০০২ সালে প্রকাশিত হয় ‘ইয়ুথ’। সেখানে রয়েছে এক তরুণের লেখক হওয়ার আকাঙ্ক্ষা, লন্ডনে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা অস্বস্তির কথা। ২০০৯ সালের ‘সামারটাইম’-এ তিনি বেছে নেন আরও ভিন্ন বর্ণনাভঙ্গি। সেখানে লেখক কোয়েটজিকে মৃত ধরে নিয়ে তাঁর পরিচিত মানুষদের সাক্ষাৎকারের মাধ্যমে জীবনকাহিনি সাজানোর চেষ্টা করেন একজন কাল্পনিক জীবনীকার। বইটি সে বছরের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।
সূত্র: পেঙ্গুইন র্যান্ডম হাউস; শন ডি ওয়াল, মেইল অ্যান্ড গার্ডিয়ান; জন সেলফ, দ্য বুকার প্রাইজেস।