রোয়াংছড়িতে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে
· Prothom Alo
বাংলাদেশ স্কাউটস্-এর উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়িতে ৫ দিনব্যাপী ২৩৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ির উপজেলা নির্বাহী অফিসার তাসমিন আলম তুলি। তিনি কোর্সটির শুভ উদ্বোধন করেন এবং শিশু ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে কাব স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন।এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। অংশগ্রহণকারীদের কাব স্কাউটিংয়ের ইতিহাস, কাব আইন, প্রতিজ্ঞা, মূলমন্ত্র যথাসাধ্য চেষ্টা করবো, প্যাক মিটিং পরিচালনা, কাব স্কাউট গান, খেলা, গল্প, গেরো, প্রাথমিক চিকিৎসা, তাঁবু জলসা এবং তারা, চাঁদ ও সূর্য ব্যাজ সম্পর্কে তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতিদিন নিয়মিত পতাকা উত্তোলন ও অ্যাসেম্বলি অনুশীলন করানো হয়।
Visit newsbetsport.bond for more information.
কোর্সের শেষ দিনে সব প্রশিক্ষণার্থীকে লাল স্কার্ফ পরিয়ে দীক্ষা মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রশিক্ষণার্থীরা জানান, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও আত্মবিশ্বাস তাদের নিজ নিজ বিদ্যালয়ে দক্ষতার সাথে কাব স্কাউট ইউনিট পরিচালনায় সহায়ক হবে।