সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৮ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit syntagm.co.za for more information.

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান নিহত হয়েছেন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক এবং কর্মী মো. হাসান আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন

এআই

বাংলাদেশের অর্থনীতির তিনটি অন্যতম বড় খুঁটি হচ্ছে পোশাকশিল্প, প্রবাসী শ্রম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। সিপিডির জুলাই মাসের নীতিপত্র জানিয়েছে, কেবল স্বয়ংক্রিয়করণেই পোশাকশিল্প খাতের ১২ লাখ ২০ হাজার পর্যন্ত শ্রমিকের চাকরি হুমকিতে। ২০৪১ সালের মধ্যে নারী পোশাকশ্রমিকের কাজের ৬০ শতাংশ পর্যন্ত বিলুপ্ত হতে পারে। বিস্তারিত পড়ুন...

‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন-আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব দাবি

সংযুক্ত আরব আমিরাতের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার

দক্ষিণ ইউরোপের একটি হোটেলকক্ষ। সেখানে গোপনে ধারণ করা হচ্ছে দুই ভাইয়ের একজনের যৌন সম্পর্কের (সমকামিতা) ভিডিও। সেই ভিডিও পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের বাবার কাছে। উদ্দেশ্য, ভাইকে বিব্রত করা এবং ক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকা। এটি কোনো রাজনৈতিক থ্রিলারের কাহিনি নয়। সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের ভেতরের এমনই এক ঘটনার দাবি করেছেন প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোল। বিস্তারিত পড়ুন...

হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই

রোহিত শর্মা

তিন বছর আগে যে সিদ্ধান্তে শুরু হয়েছিল বিতর্ক, তিন বছর পর যেন সেই সিদ্ধান্তের বৃত্তই পূর্ণ হলো। হার্দিক পান্ডিয়াকে সরিয়ে আবার মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। আগামী আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন সেই রোহিত, যাঁর বয়স আগামী এপ্রিলে ৪০ বছর হবে। বিস্তারিত পড়ুন...

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

বিয়ের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। কখনো বিয়ের নিমন্ত্রণপত্র, কখনো হবু স্বামীকে ঘিরে আলোচনা—সব মিলিয়ে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের কমতি ছিল না। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী নিজেই। ২৬ নভেম্বর কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন মিমি। পাত্র সিদ্ধার্থ দত্ত। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়। এবার পাহাড়ের কোলে বসতে যাচ্ছে তাঁদের বিয়ের মূল আয়োজন। বিস্তারিত পড়ুন...

Read full story at source