গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুন

· Prothom Alo

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের এক দিন পর তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ছয়টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

Visit saltysenoritaaz.com for more information.

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। এরপর সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ সকাল ছয়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়েন্ডা এলাকায় সাইজুউদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত তাঁর বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরে থাকা আসবাবসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। পরিবারের দাবি, ঘর অগ্নিসংযোগ করার আগে লুটপাট করেছে দুর্বৃত্তরা।

সাইজুউদ্দিন মোল্লা

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক প্রথম আলোকে বলেন, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিট বা কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালার লক ভেঙে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিতে পারে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান আজ সকালে প্রথম আলোকে বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Read full story at source